Wednesday, 7 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ জসীম পল্লী মেলা চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার হকার উচ্ছেদ করে ফুটপাতে বৃক্ষরোপণ, বদলে গেল মিরপুর-১০ এর চিত্র গাজীপুরে ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় টিউমার সন্দেহে পরীক্ষার পর জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, পলাতক নানা
জাতীয়

হকার উচ্ছেদ করে ফুটপাতে বৃক্ষরোপণ, বদলে গেল মিরপুর-১০ এর চিত্র

• • পঠিত 27 বার
শেয়ার করুন:
হকার উচ্ছেদ করে ফুটপাতে বৃক্ষরোপণ, বদলে গেল মিরপুর-১০ এর চিত্র
ছবি সংগৃহিত

মিরপুর ১০ নম্বর গোলচত্বর। প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করে এই পথ ধরে। নগরীর ব্যস্ততম রাস্তার আশপাশের ফুটপাত দীর্ঘদিন ধরেই ছিল হকারদের দখলে। সাধারণের পথচলাই ছিল দায়। অবশেষে রাস্তার চিরচেনা সেই চেহারায় পরিবর্তন এলো। ফুটপাত দখলমুক্ত করল ঢাকা উত্তর সিটি করপোরেশন। উচ্ছেদ করা হলো অবৈধ সমস্ত দোকানপাট।

 

শুধু উচ্ছেদ করেই থেমে থাকেনি ডিএনসিসি। ফুটপাতজুড়ে বসানো হয়েছে নানারকম সবুজের সমারোহ। সারি সারি টবে শোভা পাচ্ছে দেশি-বিদেশি গাছ। পথচারীদের হাঁটার পথ করা হয়েছে সুপ্রশস্ত।

 

পথচারীরা বলছেন, এমন উদ্যোগ আগে দেখা যায়নি। সবুজ আবহে বদলে গেছে পুরো এলাকার পরিবেশ।

 

পথচারীরা স্বস্তি প্রকাশ করে জানান, ফুটপাতে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা বসে ফুটপাতগুলো নষ্ট করে ফেলেছিলেন। এখন গাছ লাগিয়ে দেওয়ায় পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। আমাদের চলাফেরা করতে অনেক সুবিধা হচ্ছে এবং পরিবেশটাও সুন্দর হয়েছে। পুরো রাস্তাই এখন ফাঁকা। এখন ফুটপাত দিয়ে মানুষ হাঁটাচলা করছে, আগে পুরো ফুটপাতজুড়ে হকাররা দখল করে রাখত। ফলে হাঁটাচলা করতে অনেক অসুবিধা হতো, রাস্তায় জ্যাম লেগে থাকত। এখন পুরো জায়গাটাই ফাঁকা। সিটি করপোরেশনের উদ্যোগে দোকানপাট তুলে দেওয়া হয়েছে এবং সেখানে গাছও লাগানো হয়েছে। এটি বেশ ভালো একটি উদ্যোগ।

 

ফুটপাত খালি হওয়ার পাশাপাশি সড়কে কোনো প্রতিবন্ধকতা না থাকায় কমেছে যানজট। সিটি করপোরেশনের উদ্দেশ্য, ফুটপাত পথচারীদের ফিরিয়ে দেওয়া। পাশাপাশি নগরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা। তবে এই উদ্যোগ কতদিন ধরে রাখা যাবে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে উত্তর সিটির ফুটপাতে বৃক্ষরোপণ করার কথা জানান প্রশাসক।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, গাছ লাগানো হলে কিছুটা সৌন্দর্যবর্ধন হয় এবং পরিবেশেরও সংস্কার হয়। এটা দেখে হয়তো অন্যান্য যেসব জায়গা আছে, সেখানকার সাধারণ জনগণ এবং যারা ফুটপাতে ব্যবসা করেন, তারাও হয়তো উৎসাহবোধ করবেন। এটি একটি উদাহরণ হতে পারে। ভালো কাজে মানুষ এগিয়ে আসবে।

 

তিনি আরও বলেন, অনেক যুগ যুগ ধরে যে সমস্যাটি চলে আসছে, সেটি মোকাবিলায় সিটি করপোরেশনের পক্ষ থেকে আমার যতটুকু করার দরকার, তা আমি ঘোষণা দিয়েই বলেছি। জনগণও বিষয়টি সাধারণভাবে গ্রহণ করেছে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা এই সমস্যার মোকাবিলা করব।

 

ফুটপাত দখলমুক্ত করে সবুজায়নের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে নাগরিকদের প্রত্যাশা, নিয়মিত তদারকির মাধ্যমে এই সুন্দর পরিবেশ যেন স্থায়ী করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।