Wednesday, 7 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা: হানিফসহ ৪ জনের মামলার রায় যেকোনো দিন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী আজ জসীম পল্লী মেলা চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত পূজামণ্ডপে মদপান করে মাতলামি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার হকার উচ্ছেদ করে ফুটপাতে বৃক্ষরোপণ, বদলে গেল মিরপুর-১০ এর চিত্র গাজীপুরে ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় টিউমার সন্দেহে পরীক্ষার পর জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, পলাতক নানা
সারা দেশ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

• • পঠিত 25 বার
শেয়ার করুন:
ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
ছবি সংগৃহিত

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওনকে সহযোগীসহ আটক করেছে পুলিশ। তাদের ধরতে অভিযানে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হানিফ মাহমুদ (৪৬) নামে টঙ্গী পশ্চিম থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গীর খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন—সাতাইশ খরতৈল এলাকার কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন (২৬) এবং তার সহযোগী সাগর (২৫)।

 

পুলিশ জানায়, রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় শাওন ও সাগরকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়।

 

একপর্যায়ে শাওনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফ মাহমুদের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে আহত অবস্থায়ও পুলিশ কর্মকর্তা শাওনকে আটক করতে সক্ষম হন। এরপর অন্য পুলিশ সদস্যদের সহায়তায় শাওন ও সাগরকে থানায় নিয়ে যাওয়া হয়।

 

পরে স্থানীয়দের সহায়তায় আহত এসআই হানিফ মাহমুদকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।