Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

জামালপুরে ভাতিজার হাতে চাচা খুন!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জামালপুরে ভাতিজার হাতে চাচা খুন!

জামালপুর সদর উপজেলার লক্ষীরচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার লক্ষীরচর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মো. হক মিয়া (৪৫) পেশায় একজন ট্রাকচালক ছিলেন। তিনি ওই এলাকার মনছুর মিয়ার ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান- হক মিয়া ও তাঁর ভাতিজা সালাম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার দিন সকালে বাড়ির পাশের জমিতে কাজ করার সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা সংঘর্ষে রূপ নিলে সালাম মিয়া ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হক মিয়ার ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান হক মিয়া।

 

খবর পেয়ে জামালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন- ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।