Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে বজ্রপাতে চার গরুসহ কৃষক ও গৃহবধূর মৃত্যু

admin • 26 Apr 2026, 09:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে বজ্রপাতে চার গরুসহ কৃষক ও গৃহবধূর মৃত্যু

জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে চার গরুসহ এক কৃষক ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।  রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে জেলার সদর, মেলান্দহ ও দেওয়ানগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার কৃষক হাসমত আলী এবং মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার কড়ইচড়া গ্রামের রাজীবের স্ত্রী গৃহবধূ মর্জিনা বেগম। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, মেলান্দহে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে মর্জিনা বেগম গুরুতর আহত হন।

 

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে, সদর উপজেলার চরযথার্থপুর ভাটিপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান হাসমত আলী। এ ঘটনায় তার চাচাতো ভাই আনোয়ার হোসেন আহত হন।

   

তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন- বজ্রপাতে হাসমত আলীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

এছাড়া একই দিনে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকায় বজ্রপাতে ইউপি সদস্য শাহীন ভান্ডারির চারটি গরু মারা যায়। 

 

গরুর মালিক শাহীন ভান্ডারি বলেন, আমার পাঁচটি গরু ছিলো। বজ্রপাতে চারটি গরু মারা গেল। গরুগুলো কোরবানি ঈদে বিক্রি করার কথা ছিলো। এ ঘটনায় আমার অপূরনীয় ক্ষতি হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।