Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

admin • 09 Jul 2026, 03:17 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহ উপজেলার ১ নম্বর দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর দেড়টার দিকে মেলান্দহ উপজেলা পরিষদ সংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।     মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।     পুলিশ জানায়, তার বিরুদ্ধে মেলান্দহ থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।     মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারম্যান জুবেরী দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা থাকায় গ্রেপ্তার পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।