Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

জামালপুরের মেলান্দহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের রডের আঘাতে মানিক মিয়া (৪২) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭) ডিসেম্বর সকাল ১১টা দিকে উপজেলার পৌর শহরের নয়ানগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের মৃত নেপাল উদ্দিনের ছেলে কাছেদ আলী (৪৫), কাছেদের স্ত্রী পারভীন বেগম (৩৪) ও শেরপুরের শ্রীবর্দী উপজেলার টাংগারপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে বেলায়েত (৩৫)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহত মানিক মিয়ার ছোট মেয়ে মিতালীকে অভিযুক্ত আসামী কাছেদের ছেলে আবদুল্লাহ কটু কথা বলে এ নিয়ে দুই শিশুর মাঝে কথা কাটাকাটি হয়। পরে নিহতের স্ত্রী মোর্শেদার সাথে কাছেদের সাথে এ নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার একপর্যায়ে মানিক মিয়া সেখানে পৌছলে কাসেদ গংদের লাঠি ও রডের আঘাতে জ্ঞান হারিয়ে ফেলে মানিক। পরে স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মানিক ওই গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।

নিহতের মেয়ে মিতালী আক্তার জানান, আমাকে কাশেদের ছেলে আব্দুল্লাহ বাজে কথা বলে ক্ষ্যাপাচ্ছিল। আমার বাবা-মাকে বিষয়টি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে কাশেদ আমার বাবাকে রড দিয়ে আঘাত করে। তার রডের আঘাতে আমার বাবার মৃত্যু হয়। আমার বাবার হত্যাকারীর ফাঁসি চাই।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সামান্য ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।