Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র শিবির

admin • 11 Jul 2025, 07:53 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র শিবির

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে জামালপুর জেলা ইসলামী ছাত্র শিবির। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে শহরের হিলফুল ফুজুল ট্রাস্ট কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

বিকেল ৫টা থেকে শুরু হওয়া আয়োজনে জেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ ৫ অর্জনকারী ৩০ জন কৃতি শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও মানসম্মত ইসলামী বই উপহার দিয়ে সংবর্ধিত করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু বকর সিদ্দিক এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার।

 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সাবেক সভাপতি মুকাদ্দাস আলী, জেলা প্রকাশনা সম্পাদক আবু সাইম, মেলান্দহ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ সম্পদ।

 

তারা শুধু পরিবারের নয়, পুরো জাতির গর্ব। এ ধরনের সম্মাননা তাদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে এবং বড় কিছু করার স্বপ্ন দেখায়।” জেলা শিবির সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, “ইসলামী ছাত্র শিবির বরাবরই শিক্ষাবান্ধব সংগঠন হিসেবে পরিচিত।

 

শুধু পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়, একজন আদর্শ মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করাই একজন শিক্ষার্থীর মূল দায়িত্ব। আমরা বিশ্বাস করি, এই কৃতি শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজের নেতৃত্ব দেবে।” সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরাও আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এমন সম্মাননা আমাদেরকে আরও পরিশ্রমী ও লক্ষ্যভিত্তিক হতে অনুপ্রাণিত করবে। আমরা চাই আমাদের শিক্ষা ও নৈতিকতায় আদর্শ হয়ে উঠতে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।