Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ঘাস কাটতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
জামালপুরে ঘাস কাটতে বজ্রপাতে কিশোরের মৃত্যু
জামালপুর সদর উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে হৃদয় (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান । এর আগে সকাল ১১টার দিকে উপজেলার কেন্দুয়া কালিবাড়ী চর মৌহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার মধু মিয়ার ছেলে। সে কেন্দুয়া কালিবাড়ী এলাকার মুকুল নিকেতন বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের বড় সন্তান হিসেবে তার একটি ছোট বোন রয়েছে। স্থানীয়দের তথ্যমতে, প্রতিদিনের মতো শুক্রবার সকালে বাড়ির পাশের ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে যায় হৃদয়। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সে গুরুতরভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনাটি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।