Monday, 19 October 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবি শিক্ষার্থীর রহস্যজনক হত্যাকাণ্ডে উপাচার্যের গভীর শোক প্রকাশ; দ্রুত তদন্তের আহ্বান

• • পঠিত 26 বার
শেয়ার করুন:
জাবি শিক্ষার্থীর রহস্যজনক হত্যাকাণ্ডে উপাচার্যের গভীর শোক প্রকাশ; দ্রুত তদন্তের আহ্বান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খুন হয়েছেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় নিজ ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় দুষ্কৃতিকারীর হাতে শারমিন জাহান নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় খোঁজ-খবর নেওয়ার জন্য নিহত শিক্ষার্থীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শারমিন জাহানের চাচা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করছে।

এদিকে এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উপাচার্য বলেন, “শারমিন জাহানের খুনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত হয়েছে।”

তিনি আরও বলেন, “ঘটনাটি দ্রুত তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

উপাচার্য নিহত শিক্ষার্থীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে এই কঠিন সময়ে শারমিন জাহানের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।