Monday, 19 October 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবি উপাচার্যের ছবি ব্যবহার করে আপত্তিকর মেসেজ, ভুয়া সেই ব্যক্তির অবস্থান পঞ্চগড়ে

• • পঠিত 20 বার
শেয়ার করুন:
জাবি উপাচার্যের ছবি ব্যবহার করে আপত্তিকর মেসেজ, ভুয়া সেই ব্যক্তির অবস্থান পঞ্চগড়ে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছবি হোয়াটস্অ্যাপ-এ ব্যবহার করে ০১৩০৩৫০১৮৮৫ নম্বর থেকে জনৈক ব্যক্তির নানা ধরনের আপত্তিকর মেসেজে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়।

২০ মার্চ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছবি ব্যবহার করে হোয়াটস্অ্যাপ-এ ০১৩০৩৫০১৮৮৫ নম্বর থেকে জনৈক ব্যক্তি অর্থ চাওয়াসহ নানা ধরনের আপত্তিকর মেসেজ পাঠাচ্ছে। উক্ত মোবাইল নম্বরটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নয় বলে নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনৈক ব্যক্তি অসৎ উদ্দেশ্যে উপাচার্যের সুনাম-ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা থেকে এই ঘৃণ্য কাজটি করছেন।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে, পঞ্চগড়ে অবস্থানকারী কেউ একজন এই নিন্দনীয় কাজটি করছেন।

এদিকে অপরাধীকে শনাক্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে এ ব্যাপারে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লিখিত নম্বর থেকে ফোনকলে কিংবা মেসেজে আগত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করেছেন।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।