Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিপ্রবিতে ফ্যাসিবাদ শেখ হাসিনার অনুশাসন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

Shakib Nahid • 25 Sep 2025, 10:59 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবিপ্রবিতে ফ্যাসিবাদ শেখ হাসিনার অনুশাসন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ফ্যাসিবাদ শেখ হাসিনার অনুশাসন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বর্তমান ও সাবেক তিনজন সিন্ডিকেট সদস্য। তাদের আন্দোলনে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরাও।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও বর্তমান সিন্ডিকেট সদস্য ড. মুহম্মদ শাহজালা, সাবেক সিন্ডিকেট সদস্য ও সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল আলম। সকাল সাড়ে ৯টার দিকে সাধারণ শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যুক্ত হন।

 

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে প্লেকার্ডে লিখে রাখেন “ফ্যাসিবাদ শেখ হাসিনার অনুশাসন বাতিল চাই”, “জুলাই শহীদদের সম্মান চাই” ইত্যাদি স্লোগান। তাদের সামনে রাখা একটি কাগজে লেখা ছিল— “ফ্যাসিবাদ সরকারের অনুশাসনে প্রমোশন পাচ্ছেন আত্তীকৃত শিক্ষকরা”।

 

অভিযোগে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সাতজন শিক্ষককে যোগ্যতা ও অভিজ্ঞতা উপেক্ষা করে আওয়ামী সরকারের অনুশাসনে প্রমোশন দেওয়া হয়েছে। বিষয়টি শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা জানান, জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা সরকারের এ অনুশাসন বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নিচ্ছেন।

 

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনও সেখানে যোগ দেন এবং সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে আলোচনা চালান।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।