Sunday, 4 October 2026
শিরোনাম
জাবিপ্রবিতে ইউজিসি সদস্যের নিকট ২১ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে ‘টাকা থাকবে’ শিক্ষার্থীর কাছে পাঠ্যবই ছাপায় অনিয়ম করলে পরের বছর কাজ মিলবে না : শিক্ষামন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে সালাহউদ্দিন আহমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: রাশেদ খাঁন দুবাই পালানোর সময় ‘ক্যাসিনো সম্রাট’ রুবেল গ্রেপ্তার জাবিপ্রবিতে প্রথম বৃহৎ একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আমির হামজার জন্য তোরণ বানাতে ‘ন্যাড়া’ করা হলো ১৫ বছরের বকুলগাছ দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
সারা দেশ

জাবিপ্রবিতে ইউজিসি সদস্যের নিকট ২১ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

• • পঠিত 4 বার
শেয়ার করুন:
জাবিপ্রবিতে ইউজিসি সদস্যের নিকট ২১ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আবাসন ও পরিবহন সংকট নিরসনসহ ২১টি মৌলিক দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন-এর নিকট স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

 

আজ ৩ অক্টোবর (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত "The Role of Academia-Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization" শীর্ষক সেমিনার এবং "তারুণ্যের ভাবনায় বাংলাদেশ" শীর্ষক আলোচনা সভা শেষে ইউজিসি সদস্যের হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠার পর থেকে জাবিপ্রবি উচ্চশিক্ষার প্রসারে ভূমিকা রাখলেও শিক্ষার্থীর সংখ্যার তুলনায় প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ জনবল ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। প্রায় ১,২০০ শিক্ষার্থীদের বিপরীতে আবাসিক সুবিধা রয়েছে মাত্র ২৫০ জনের (প্রায় ২০.৮৩%), যার ফলে অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থাকতে হচ্ছে। এছাড়াও পর্যাপ্ত বাস ও রুট না থাকায় পরিবহন সংকট, সেন্ট্রাল ল্যাব ও আধুনিক যন্ত্রপাতির অভাব, প্রকৌশল শাখায় সিভিল ইঞ্জিনিয়ারসহ দক্ষ জনবলের ঘাটতি এবং নিজস্ব অ্যাম্বুলেন্স না থাকার বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

 

শিক্ষার্থীদের উত্থাপিত ২১ দফা দাবি:

১. আবাসন সংকট নিরসন: নতুন আবাসিক হল নির্মাণ ও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান। ২. শ্রেণিকক্ষ সংকট:নতুন একাডেমিক ভবন নির্মাণ ও স্মার্ট ক্লাসরুম স্থাপন। ৩. গবেষণাগার ও যন্ত্রপাতি:আধুনিক ল্যাব প্রতিষ্ঠা, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও জনবল নিয়োগ। ৪. পরিবহন সুবিধা: নতুন বাস সংযোজন, যাতায়াতের রুট বৃদ্ধি ও সময়সূচি পুনর্বিন্যাস। ৫. শিক্ষকদের আবাসন:শিক্ষক ও কর্মকর্তাদের আবাসিক সুবিধা সম্প্রসারণ। ৬. কেন্দ্রীয় মসজিদ: আধুনিক কেন্দ্রীয় মসজিদ নির্মাণ ও নিয়মিত ইমাম নিয়োগ। ৭. প্রকৌশল শাখা: সিভিল ইঞ্জিনিয়ারসহ দক্ষ কারিগরি জনবল নিয়োগ। ৮. চিকিৎসাসেবা:সার্বক্ষণিক নিজস্ব অ্যাম্বুলেন্স সুবিধা ও মেডিকেল সেন্টার শক্তিশালীকরণ। ৯. একাডেমিক সহকারী:শিক্ষকদের সহায়তা ও মানসম্মত শিক্ষাসামগ্রী তৈরিতে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। ১০. পার্কিং সুবিধা:শিক্ষার্থীদের মোটরসাইকেল ও বাইসাইকেলের জন্য পৃথক ও নিরাপদ পার্কিং। ১১. খেলাধুলা ও সংস্কৃতি:খেলার মাঠ উন্নয়ন, ইনডোর গেমস সুবিধা ও সাংস্কৃতিক সংগঠনের বাজেট বৃদ্ধি। ১২. গ্রন্থাগার আধুনিকায়ন:ডিজিটাল লাইব্রেরি, ই-বুক ও আন্তর্জাতিক গবেষণাপত্রের অ্যাক্সেস নিশ্চিতকরণ। ১৩. ক্যাফেটেরিয়া ও কল্যাণ তহবিল:অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা ও স্কলারশিপ। ১৪. মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং:পেশাদার কাউন্সেলর দিয়ে শিক্ষার্থী সহায়তা কেন্দ্র গঠন। ১৫. নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য: স্যানিটারি সুবিধা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ও যৌন হয়রানি প্রতিরোধ সেল কার্যকর করা। ১৬. ক্যাম্পাস নিরাপত্তা:পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সিকিউরিটি গার্ড বৃদ্ধি। ১৭. অবকাঠামো রক্ষণাবেক্ষণ:অভ্যন্তরীণ সড়ক, বিশুদ্ধ পানি, ড্রেনেজ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণ। ১৮. শিক্ষক-শিক্ষার্থী যোগাযোগ:নিয়মিত একাডেমিক অ্যাডভাইজিং ও যৌথ গবেষণা কার্যক্রম বৃদ্ধি। ১৯. অ্যালামনাই ও কর্মসংস্থান:কেন্দ্রীয় অ্যালামনাই নেটওয়ার্ক ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ইন্টার্নশিপ চুক্তি। ২০. ডিজিটাল সেবা:প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন ও দ্রুত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা। ২১. ইউজিসির বিশেষ বরাদ্দ:অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সমস্যাগুলো নিরসনে ইউজিসির নীতিগত ও আর্থিক সহযোগিতা।

 

এছাড়াও শিক্ষক সংকটের কারনে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টিও তুলে ধরা হয়। স্মারকলিপি প্রদানকালে সাধারণ শিক্ষার্থীরা জানান, এসব মৌলিক দাবি দ্রুত বাস্তবায়ন করা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গবেষণার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। ইউজিসি সদস্য শিক্ষার্থীদের দাবিগুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।