Sunday, 4 October 2026
শিরোনাম
জাবিপ্রবিতে ইউজিসি সদস্যের নিকট ২১ দফা দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে ‘টাকা থাকবে’ শিক্ষার্থীর কাছে পাঠ্যবই ছাপায় অনিয়ম করলে পরের বছর কাজ মিলবে না : শিক্ষামন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে সালাহউদ্দিন আহমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: রাশেদ খাঁন দুবাই পালানোর সময় ‘ক্যাসিনো সম্রাট’ রুবেল গ্রেপ্তার জাবিপ্রবিতে প্রথম বৃহৎ একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সহযোগিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আমির হামজার জন্য তোরণ বানাতে ‘ন্যাড়া’ করা হলো ১৫ বছরের বকুলগাছ দিনাজপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত
খুলনা সারা দেশ

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত

সাতক্ষীরা পৌর এলাকায় চায়ের দোকানের তুচ্ছ বিরোধ ঘিরে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের সংগীতা মোড়ে এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত জাকারিয়া খান (১৮) সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে।

 

নিহতের পরিবার জানায়, চায়ের দোকানে কিশোর গ্যাংয়ের এক সদস্যের সঙ্গে চা দোকানীর বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চা দোকানীর সঙ্গে তার হাতাহাতিতে রূপ নেয়। জাকারিয়া থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের ওই সদস্য ছুরি দিয়ে জাকারিয়ার বুক ও পেটে আঘাত করে পালিয়ে যায়। সাতক্ষীরা শহর থেকে এই কিশোর গ্যাং নির্মুল ও অপরাধীদের শাস্তি চাই আমরা।

 

সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) শহীদুর রহমান জানান, অপরাধীকে চিহ্নিত করতে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।