Monday, 19 October 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে ৭ম সমাবর্তন আগামী বছরের জানুয়ারিতে

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
জাবিতে ৭ম সমাবর্তন আগামী বছরের জানুয়ারিতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে। জাবিতে চলমান ৪২তম বার্ষিক সিনেট সভায় ৭ম সমাবর্তনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.কামরুল আহসান । 

 

শনিবার (২৮ জুন ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ৪২তম বার্ষিক সিনেট অধিবেশন চলাকালে উপাচার্য তার বক্তব্যে প্রদানকালে এ কথা বলেন।

 

চলমান এ সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। আমি ২০২৬ সালের জানুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে আগ্রহী। আমি এ বিষয়ে আপনাদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করি।

 

উল্লেখ্য, আজ শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২ তম বার্ষিক সিনেট সভা চলছে।

  সোহাগ/মিরর  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।