Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে ‘হিম উৎসব’-এ কুরআন অবমাননার অভিযোগ, ইসলামী ছাত্রীসংস্থার নিন্দা

Sohag Shah • 07 Feb 2026, 03:09 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবিতে ‘হিম উৎসব’-এ কুরআন অবমাননার অভিযোগ, ইসলামী ছাত্রীসংস্থার নিন্দা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা বিকৃতভাবে উপস্থাপনের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘হিম উৎসব’ অনুষ্ঠানে এক বাউল শিল্পী সূরার নাম ব্যবহার করে এমন বক্তব্য ও উপস্থাপন করেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত হানে। বক্তব্যে বাউল শিল্পী বলেন— “সবাই নাচ, এখানে নাচতে বলা হয়েছে, যত নাচবি তত বাঁঁচবি—যা ধর্মীয় অবমাননার শামিল বলে দাবি সংগঠনটির।

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার দাবি, তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদ জানালে উল্টো বিশ্ববিদ্যালয়ের বামপন্থী কয়েকটি সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদকারীদের ওপর হামলার চেষ্টা করা হয়, যা নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা একে মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্ম অবমাননা ও ভিন্নমতের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে।

সংগঠনটি আরও বলেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত কেবল একটি নির্দিষ্ট ধর্মের বিষয় নয়; বরং এটি সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও নৈতিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। বিশ্ববিদ্যালয় কোনোভাবেই ধর্ম অবমাননা, উসকানিমূলক কর্মকাণ্ড কিংবা মতের অমিল দমনের নিরাপদ ক্ষেত্র হতে পারে না।

ঘটনার সঙ্গে জড়িত শিল্পী, আয়োজক এবং হামলায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রীসংস্থা। একই সঙ্গে ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের ধর্মবিরোধী ও উসকানিমূলক কর্মকাণ্ড রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও এর প্রতিবাদ দমনের রাজনীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই বিশ্ববিদ্যালয় পরিবেশের মূল ভিত্তি হওয়া উচিত।

বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফেরদৌসী আক্তার (জান্নাত)।

  সোহাগ/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।