Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
ক্যাম্পাস

জাবিতে সাংবাদিক নিযার্তনের ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
জাবিতে সাংবাদিক নিযার্তনের ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নির্যাতনের ঘটনায় চার ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও দুইজন শিক্ষার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

   

সোমবার (৪ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

   

এদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুর রহমান সুমনকে ১৫ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের বহিষ্কার, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের মো. তাওসিফ সারারকে (তুনান) ১৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বহিষ্কার করা হয় , উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ নাঈম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বহিষ্কার, এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী হৃদয় রায়কে ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বহিষ্কার করা হয়।

   

এছাড়া একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসাইন জিদান ও আবদুল্লাহ আল আদনানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সতর্কীকরণ নোটিশ দেয়া হয়। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। এদের মধ্যে আব্দুল্লাহ আল আদনান শাখা ছাত্রলীগের সহ—সম্পাদক এবং বাকিরা সবাই শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী।

   

এর আগে, গত ২১ আগস্ট রাতে নিজ আবাসিক হলের সামনে ছাত্রলীগের কর্মীদের হাতে মারধরের শিকার হন বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুন। হলের গেস্টরুমে ছাত্রলীগের সভার ভিডিও করছেন এ সন্দেহে তাকে মারধর করা হয়। এ সময় তিনি একই হলের আবাসিক ছাত্র ও সাংবাদিক পরিচয় দিলে তাকে আরেক দফা মারধর করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।