Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে পরিসংখ্যান বিভাগের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত

admin • 24 Nov 2024, 04:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবিতে পরিসংখ্যান বিভাগের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছ। আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কনফারেন্স কক্ষে ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

 

সরেজমিনে দেখা যায়, পরিসংখ্যান বিভাগের কনফারেন্স কক্ষকে অস্থায়ীভাবে ভোটকেন্দ্র বানানো হয়েছে। বেলা দেড়টায় নির্বাচন শেষ হওয়ার পূর্বে শিক্ষার্থীদের মধ্যে ৪৩০ এর মধ্যে ৩৬৩ জন ভোট দিয়েছেন৷ বেলা ৩ টায় ভোট গণনা শুরু হবে।

 

পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদের নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করছেন বিভাগের অধ্যাপক মোহা. মুজিবুর রহমান। তিনি বলেন, আমরা এবার ছাত্র সংসদ নির্বাচনে ক্লাসে উপস্থিতি হিসেব করে নির্বাচনের প্রার্থীতা দেওয়া হয়েছে। এই বিষয়টিকে সকলেই সম্মানের সাথে গ্রহণ করেছে। আমরা তাদেরকে জানিয়েছি, যেহেতু যারা ছাত্র সংসদ নির্বাচন করতে চায়, তাদের বিভাগে উপস্থিতি থাকাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। সে সুবাদে ৬০ শতাংশ উপস্থিতি না থাকলে আমরা তাদেরকে পার্থীতা দেই নি।

তিনি আরও বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং সর্বশেষ সময় দেড়টায় আমরা ভোটগ্রহণ শেষ করেছি। বেলা ৩ টা থেকে ভোট গণনা শুরু হবে এবং দ্রুততম সময়ের মধ্যেই আমরা ফলাফল প্রকাশ করবো।

 

স্নাতকোত্তর শিক্ষার্থী ও ভিপিপ্রার্থী রিযওয়ান খান বলেন, সকাল থেকেই অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট প্রদানে বিভাগের বেশিরভাগ শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করেছি। এছাড়া এবার আমরা আমাদের পূর্বের পরিসংখ্যান সমিতিকে ছাত্র সংসদে রুপান্তরিত করেছি। যেখানে প্রতিটা বিভাগের শিক্ষার্থীর ভোটের মাধ্যমে ভিপি জিএসকে নির্বাচিত হয়ে আসতে হবে। এছাড়া আমি প্রত্যাশা করছি বিভাগের ভিপি নির্বাচিত হলে পরিবর্তিত পরিস্থিতিতে বিভাগের স্বার্থে কাজ করে যাব। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি আদায়ে আমরা ছাত্র সংসদ সবসময় সোচ্চার থাকবে।

ভিপি পদে স্নাতোকোত্তর বিভাগের মোহাম্মদ আল মাহী (মঈত) নির্বাচন করছেন। এদিকে জিএস পদে প্রতিদ্বন্দ্বীর ৬০ শতাংশ উপস্থিতি না থাকার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন ৪৯ ব্যাচের শিক্ষার্থী মো. জিদান আহমেদ।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব নির্বাচন পরিদর্শনে আসেন। এছাড়া বিভাগের সভাপতি অধ্যাপক রোমান রইস ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।