Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শাকিল, আব্দুল বারী

Sohag Shah • 17 Jan 2025, 02:58 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাবিতে নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে শাকিল, আব্দুল বারী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত নাটোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ শাকিল আলী এবং সাধারণ সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী আব্দুল বারী। এছাড়া সহ-সভাপতি হিসেবে আজিজুল (৪৯), মিম (৪৯), অনিক (৪৯) ও শরীফ (৪৯) কে দায়িত্ব দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সদ্যবিদায়ী সহ-সভাপতি শাকিল ও সাধারন সম্পাদক মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নাইব (৫০), নাঈম (৫০), মোহাইমিন (৫০), শুভ সরকার (৫০), ফারিয়া (৫০), রূপা (৫০)। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাশিদুল হাসান মিলন (৫১) এবং সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শাকিল হোসেন (৫২)।

এ কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে রয়েছেন সাদিয়া আক্তার (৫০), উপ-কোষাধ্যক্ষ রুদ্র প্রসাদ কর্মকার (৫১), দপ্তর সম্পাদক মোঃ নাঈম আলী (৫১), উপ-দপ্তর সম্পাদক আয়াজ আহমেদ অনিক (৫১), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুবর্না (৫১), উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল (৫২), ক্রীড়া সম্পাদক ইকবাল (৫১), উপ-ক্রীড়া সম্পাদক মেহেদী (৫২), প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসোর (৫১), আরাফাত (৫১), রাফিদ (৫১), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সানজিদা (৫১), উপ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমাইয়া (৫২)।

আইন বিষয়ক সম্পাদক তুহিন (৫২), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাহানারা (৫১), উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইতু (৫২), ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা (৫১), পাঠাগার বিষয়ক সম্পাদক আরাফাত (৫১), পরিবেশ বিষয়ক সম্পাদক ঐশী (৫১), উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক বৃষ্টি (৫২), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সাঈদা (৫১), অভ্যর্থনা বিষয়ক সম্পাদক শিউলী (৫১), শিক্ষা ও ভ্রমণ বিষয়ক সম্পাদক শিফা (৫১), উপ-শিক্ষা ও ভ্রমণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান (৫২)।

এছাড়াও কমিটিতে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫৩ তম আবর্তনের ১১ জন শিক্ষার্থী কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন। এরা হলেন, তানভীর, তাহমিদ, মাসুদ, আশিকুর, আতিকুজ্জামান, বিপ্লব, ফেরদৌস, সারা, সানজিদা, ইসরাত ও আঁখি।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।