Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ইচ্ছা'র বৃক্ষরোপণ কর্মসূচি

Sohag Shah • 09 Jul 2025, 11:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে ইচ্ছা'র বৃক্ষরোপণ কর্মসূচি

"সবুজ গড়ো, প্রাণ বাঁচাও, জাহাঙ্গীরনগরে গাছ লাগাও" স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক সংগঠন "Inspire Care & Cultivate Human Aid (ICCHA)-ইচ্ছা" এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সভাপতি তারিফ জামান, সম্পাদক কামরুজ্জামান, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান শুভ, দপ্তর সম্পাদক ইরফানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনটিকে সার্বিক সহযোগিতাকারী চাকরি প্রস্তুতির জন্য গণিত শেখানোর প্রতিষ্ঠান "মেথড" এর পরিচালক আসিফ হাসান।

এ সময় ইচ্ছা'র সভাপতি তারিফ জামান বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও আমরা টিএসসি সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করেছি। আমরা কাঠগোলাপ, পেয়ারা, বরই, বেল, জাম্বুরা সহ নানা ধরনের গাছ লাগিয়েছি।

ইচ্ছা'র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুজ্জামান শুভ বলেন, আমরা প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও বৃষ্টি মৌসুমে গাছ লাগিয়েছি। এ বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে আমরা জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়ে যাওয়া বীরদের স্মরণ করেছি।

সোহাগ/মিরর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।