Friday, 4 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবিতে ককটেল সদৃশ বস্তু উদ্ধার,যা জানাল পুলিশ

admin • 28 Nov 2024, 06:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাবিতে ককটেল সদৃশ বস্তু উদ্ধার,যা জানাল পুলিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাফেটেরিয়ার পাশে বিএনসিসি অফিসের পিছনে একটি ককটেল পাওয়া যায়। অজ্ঞাতনামা এক ব্যক্তি ছবি তুলে স্যোসাল মিডিয়ায় দিলে মূহুর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ছবিটি ছড়িয়ে পরে "জাবির সকল সংবাদ" নামে একটি ফেসবুক গ্রুপে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন এর নজরে এলে প্রশাসন থেকে আশুলিয়া থানায় যোগাযোগ করা হয়।

পরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর তার টিম নিয়ে ক্যাম্পাসে পরিদর্শনে আসেন। পরিদর্শনের পর তিনি দ্যা ডেইলি মিরর অব বাংলাদেশকে জানান, 'ককটেল সদৃশ কিছু একটা পাওয়া গেছে, ককটেল এমনটা নিশ্চিত করে বলা যায় না। তবে আমরা এটা নিষ্ক্রিয় করেছি- পানি ঢেলে ও মাটির সংস্পর্শে এনে।

 

মনে হলো আতঙ্ক তৈরি করতে কেউ এমন হীন প্রচেষ্টা চালিয়েছে ৷ অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার পরিমাণ বাড়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে।'

 

পরিদর্শনকালে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম বলেন, 'আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি এবং এই কাজ চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মধ্যে আতঙ্ক তৈরি করতে কে এমন হীন কাজটি করলো তা অনুসন্ধান করে দেখবো এবং ভবিষ্যতে যেন এরকম কাজ আর কেউ করতে না পারে, সেজন্য আমরা তৎপর থাকবো।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।