Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জানালা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

admin • 06 Sep 2022, 10:51 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জানালা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

নওগাঁর রাণীনগরে ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে এক গৃহবধূ (১৭)কে পালাক্রমে ধর্ষণের অভিযোগে উঠেছে চাচাতো দেবর রনি ও প্রতিবেশি চাচা দেলোয়ারের বিরুদ্ধে।

 

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে চাচাতো দেবর রনি হোসেন (২১) ও প্রতিবেশী চাচা দেলোয়ার হোসেন (৩০)কে আসামি করে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।  শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালিগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে।

 

অভিযুক্ত রনি হোসেন উপজেলার কালীগ্রাম মন্সিপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে ও দেলোয়ার হোসেন কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের জাহিদুল ফকিরের ছেলে বলে জানা গেছে।  

 

ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রায় দুই বছর আগে একই গ্রামের প্রবাসী এক যুবকের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে আমি স্বামীর বাড়িতে থাকতাম।

প্রায় ৬ মাস ধরে বাবার বাড়িতে আছি। শনিবার রাতে আমি বাবার বাড়িতে একটি ঘরে ঘুমিয়ে ছিলাম। সেদিন বাড়িতে কেউ ছিল না। রাত আনুমানিক ১২ টার দিকে ঘরের জানালা ভেঙে চাচাতো দেবর রনি ও প্রতিবেশী চাচা দেলোয়ার ঘরে প্রবেশ করে।

আমি তাদের দেখতে পেলে তারা দু’জন আমার চোখ-মুখ বেঁধে ফেলেন। এরপর রনি প্রথমে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে চাচা দেলোয়ারও ধর্ষণ করে। এ ঘটনায় আমি বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

 

দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূর পরিবার।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের শিকার গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সুত্র: একাত্তর 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।