Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

জাতীয় চার নেতার প্রতিকৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জাতীয় চার নেতার প্রতিকৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রীর সঙ্গে শ্রদ্ধা জানান জাতীয় চার নেতার পরিবারের সদস্যরাও।

   

আজ (শুক্রবার) সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে তাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

   

এর আগে সকালে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

   

এরপর জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় চার নেতার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতারা। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় চার নেতার জাদুঘর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা।

     

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে। প্রতিবছর জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তাদের পরিবারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।