Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাকসু নির্বাচনের আগের রাতে নির্বাচন কমিশনে বিএনপি নেতারা, সমন্বিত শিক্ষার্থী জোটের প্রতিবাদ

Sohag Shah • 11 Sep 2025, 03:02 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাকসু নির্বাচনের আগের রাতে নির্বাচন কমিশনে বিএনপি নেতারা, সমন্বিত শিক্ষার্থী জোটের প্রতিবাদ

দীর্ঘ ৩৩ বছর পর আগামীকাল ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনের আগের রাতে আজ বুধবার জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রবেশ করতে এবং কমিশনারের সাথে মিটিং করতে দেখা গেছে শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা জেলা ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও একজন যুগ্ম আহ্বায়ক, বিএনপি পন্থী দু'জন শিক্ষককে।

এছাড়া জাকসু নির্বাচনের ব্যালট বাক্স পরিবহনের সময় ছাত্রদলের দুই নেতা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। এসময় এক সাংবাদিক সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন; যে কারণে তার ফোন কেড়ে নেওয়া হয় এবং ফুটেজ ডিলিট করে দেয়া হয়

এসব ঘটনার প্রেক্ষিতে জাকসু নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করে বুধবার দিবাগত রাত একটার দিকে নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন করে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।

সংবাদ সম্মেলনে এ ঘটনাকে জাকসু নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন হিসেবে অভিযোগ করেন শাখা ছাত্রশিবিরের অফিস ও প্রচার সম্পাদক এবং ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম।

এ সময় তিনি বলেন, জাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে সকল বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হলেও কিভাবে ছাত্রদলের এসব সাবেক নেতারা প্রবেশ করছে? উপরন্তু তারা নির্বাচন কমিশনের কার্যালয়ে কমিশনারের সাথে বসে মিটিং করছে। জাকসু নির্বাচনের আগের রাতে এগুলো সবই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন তিনি।

তিনি আরও বলেন, গতকাল প্রার্থীদের ডোপ টেস্ট করা হলেও অনেক প্রার্থী ডোপ টেস্টে অংশ নেয়নি। আবার যারা ডোপ টেস্ট করেছেন তাদের কোনো ফলাফল নির্বাচন কমিশন প্রকাশ করেনি। কোন কোন প্রার্থী ডোপ টেস্টে অংশ নেয়নি এমন কোনো তথ্য নির্বাচন কমিশন থেলে প্রকাশ করা হয়নি। সবকিছুই কেমন যেনো ধোঁয়াশায় কাটছে।

এদিকে জাকসু নির্বাচনে ব্যবহৃত ওএমআর মেশিন টেকনিকেল ইরোর আছে কি না তা যাচাই করার দাবি জানিয়েছেন তারা।

নির্বাচনের আগের রাতে সাবেক নেতাকর্মীদের দৌরাত্ম্যের বিষয়ে তিনি আরও বলেন, এগুলো সবই অপ্রিয়কর ঘটনা। হাসিনা আমলে যে নির্বাচনের স্ট্রাকচার আমরা দেখেছি তার কোনোরকম রিফ্লেকশন জাকসু নির্বাচনে দেখতে চাই না।

সোহাগ/মিরর  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।