জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে শহীদ সালাম বরকত হলের সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন ইতিহাস বিভাগের ৪৮ তম আবর্তনের শিক্ষার্থী মাসুদ রানা পাইলট (মিস্টু)। ১৫ জুলাই ২০২৪, মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের বর্বরোচিত হামলায় হলের শিক্ষার্থীদের একত্র করে সেখানে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে তার ভূমিকা ছিল অনন্য।
এ বিষয়ে শহীদ সালাম বরকত হলের সাধারণ সম্পাদক (জিএস) স্বতন্ত্র পদপ্রার্থী মাসুদ রানা পাইলট (মিস্টু) বলেন, ১৫ জুলাই জাবির ভিসি বাসভবনে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় যখন আমাদের শিক্ষার্থীরা আটকে পড়েছিল, তখন আমি ও আমার সাথে কয়েকজন বড় ভাই, ব্যাচমেট মিলে আমরা আমাদের হলের প্রতিটি রুমে রুমে গিয়ে শিক্ষার্থীদের একত্র করি। এরপর আমরা মিছিল তৈরি করে, ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমরা ভিসি বাসভবনে যাই এবং সেখানে গিয়ে আমরা আমাদের শিক্ষার্থী ভাই-বোনদের জন্য ছাত্রলীগ ও পুলিশ বাহিনীর সাথে লড়াই করি।
তিনি আরও জানান, তিনি ওইদিন সম্মুখ সারিতে থাকার কারণে একটি পেট্রোল বোমা তাদের কাছে এসে পড়ে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৭ তম আবর্তনের শিক্ষার্থী আদিপ বলেন, সেদিন (১৫ জুলাই) মিস্টুরে ভিসির বাসার ওখানে আটকায়া রাখতে পারি নাই ওরে বলতেছিলাম সবাই আসুক তারপর যাই। একটি পেট্রোল বোমা অল্পের জন্য গায়ে পড়েনি।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৩৩ বছর পর, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের মাঝে ব্যস্ততা বেড়েছে।
সোহাগ/মিরর





