জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সর্বকনিষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী রাব্বি হাসান পেয়েছেন ২৭ টি ভোট।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী রাব্বি হাসান।
আজ শনিবার(১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান ঘোষণা দেয় জাকসু নির্বাচনের ফলাফল সেখানে দেখা যায় রাব্বি হাসান ২৭ টি ভোট পেয়েছেন। অপরদিকে পদে সর্বোচ্চ ৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে ভিপি হয়েছেন আব্দুর রশিদ জিতু।
এর আগে গত ২৭ আগস্ট সকল প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে আমরণ অনশন করে আলোচনায় এসেছিলেন রাব্বী হাসান।
উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।
সোহাগ/মিরর