Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জলদস্যুদের মুক্তিপণের বিষয়ে জানেন না নৌ প্রতিমন্ত্রী

admin • 14 Apr 2024, 05:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জলদস্যুদের মুক্তিপণের বিষয়ে জানেন না নৌ প্রতিমন্ত্রী

সোমালিয়া জলদস্যুদের মুক্তিপণ দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে রবিবার (১৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এতো অল্প সময়ে জিম্মিদের উদ্ধার নজিরবিহীন। তিনি বলেন, মুক্তিপণের বিষয়ে যে ছবি দেখানো হচ্ছে, সে সম্পর্কে কিছু জানা নেই। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতাও নেই।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এতো অল্প সময়ে কঠিন কাজ করা সম্ভব হয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিনে নাবিক উদ্ধারে নতুন মাত্রা যুক্ত হয়েছে বলেও মন্তব্য তার।

১২ মার্চ ২৩ নাবিকসহ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।