Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কেন্দ্রীয় নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

 

পোস্টে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং বিচারের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন হবে।

 

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার মধ্যরাতে ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। 

 

সংগঠনের নেতারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ কেন্দ্রীয় সমন্বয়ক বান্দরবানের লামায় যাওয়ার সময় সোনারগাঁয়ের মোগড়াপাড়ার মেঘনা ব্রিজ অংশে পৌঁছলে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা সমন্বয়কদের গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। 

ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তারা আমাদের বলেছেন, একদল ছিনতাইকারী তাদের গাড়ি আটকে মোবাইল-মানিব্যাগ নিয়ে গেছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।