Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

admin • 14 Nov 2022, 01:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের ছোট ভাই বেলাল হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নুরুল হক হাওলাদারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (১৪ নভেম্বর)  সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। কাঁঠালিয়া থানার ওসি  এ  তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা সুত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের কারণে ছোট ভাই বেলাল তার চাচাতো ভাই আল আমিনের বাড়িতে থাকতেন।

 

সোমবার সকালে বড় ভাই নুরুল বেলালের ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত নুরুলকে আটক করে পুলিশ দেয়।

 

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড়ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।