Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা

admin • 21 Mar 2024, 03:29 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা

হিজরি ১৪৪৪ সনের সাদাকাতুল ফিতর (ফিতরা) নির্ধারিত হয়েছে। এবছর সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা এবং সর্বোচ্চ নির্ধারিত হয়েছে ২ হাজার ৯৭০ টাকা।  বৃহস্পতিবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সর্বনিম্ন ফিতরার পরিমাণ আগের বছরেও একই ছিল। অপরদিকে সর্বোচ্চ ফিতরার পরিমাণ গতবছরের চেয়ে এবার বেড়েছে ৩০০ টাকা।

সভায় সভাপতিত্ব করেন সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। আরও উপস্থিত ছিলেন ফিতরা নির্ধারণ কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা। বৈঠক শেষে কমিটির সভাপতি গণমাধ্যমকে নির্ধারিত ফিতরার পরিমাণ জানান।

ইসলামী শরীয়াহ অনুযায়ী, মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিশমিশ, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করে থাকে। প্রতি বছর এটি পবিত্র রমজানে ঈদ-উল-ফিতরের আগেই নির্ধারণ করে দেয় জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।

উল্লেখ্য, নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপা) সম্পদের মালিক হলে মুসলমান নারী-পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করতে হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।