Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

ছেলের নাম জানালেন মাহি

admin • 03 Apr 2023, 11:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ছেলের নাম জানালেন মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহির ঘরে এসেছে রাজপুত্র। জন্মের কয়েকঘণ্টা পরই ছেলের ছবি প্রকাশ্যে আনেন নায়িকা। এবার ছেলের নাম জানালেন তিনি।

 

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাসে নবজাতকের নাম প্রকাশ করেছেন মাহি। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মো: মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।’

মাহি হাসপাতালে থাকাকালীনই তার স্বামী রকিব সরকার জানিয়েছিলেন, আমাদের ‘ফারিশতা’ নামে একটা রেস্তোরাঁ আছে। সেই নাম থেকে ‘তা’ বাদ দিয়েছি। আপাতত ছেলের ডাকনাম রেখেছি ফারিশ। পরে বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ভালো নাম রাখা হবে।

 

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।