Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

ছেলেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন মাহি

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
ছেলেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন মাহি

প্রথমবারের মতো ছেলেকে প্রকাশ্যে আনলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বুধবার (১৪ জুন) ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। যার ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘মাশা আল্লাহ’।

 

ছেলের সঙ্গে মাহির সেই ছবিতে মন্তব্য করেছেন শোবিজ অঙ্গনের বহু তারকারা। অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘ছোট সরকার সাহেব কি খুশি, মাশা আল্লাহ’। অভিনেত্রী বিপাশা কবির লিখেছেন, ‘মাশা আল্লাহ, আল্লাহ তোমার মঙ্গল করুক।’

 

গত ২৯ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন মাহিয়া মাহি। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার। এরপর থেকেই ফারিশের মুখদর্শনের জন্য মুখিয়ে ছিলেন মাহির ভক্তরা।

 

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারকে বিয়ে করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।