Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য অসুস্থ। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

রোববার (২ জুন) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন পরীমণি। সঙ্গে তিনি লিখেছেন, ‘রাজ্য অসুস্থ!’ তবে কিছুক্ষণ পরে পোস্টটির সঙ্গে প্রকাশিত ছবিটি সরিয়ে নেন পরী।

যদিও পোস্টে তার ছেলের ঠিক কী হয়েছে সে বিষয়ে কোনো কিছুই জানাননি তিনি। পরীমণির এই পোস্ট দেখে তার ছেলের দ্রুত সুস্থতা কামনা করে কমেন্ট করছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

সবশেষ পরীমণিকে দেখা গেছে ‘মা’ ছবিতে। এতে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্প তুলে ধরা হয়েছে। ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হয়েছে ছবিটি।

অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবিটিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।