Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছাত্রলীগ নেতা রুবেল হত্যা: শঙ্কা আর বিচারহীনতার ১৬ বছর

admin • 14 Nov 2022, 02:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছাত্রলীগ নেতা রুবেল হত্যা: শঙ্কা আর বিচারহীনতার ১৬ বছর

চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ছাত্র সংসদের নির্বাচিত সদস্য এরশাদুল হাবীব রুবেলকে  বিগত  ২০০৬ সালের ১৫ অক্টোবর কক্সবাজারের কুতুবদিয়ায়  হত্যা করা হয়। হত্যার ১৬ বছর অতিবাহিত হলেও এখনো বিচার পাইনি তার পরিবার। এই হত্যা কান্ডের জরিত ব্যক্তিরা  প্রকাশ্যে ঘুরছে। 

ভাইয়ের হত্যার ন্যায় বিচার আদায় করতে তার দুই ভাই-বোন হয়েছেন আইনজীবী। তারা হলেন- ব্যারিস্টার মো. হানিফ বিন কাশেম ও অ্যাডভোকেট পাইরিন আক্তার । 

 ২০০৬ সালে বড ভাইয়ের হত্যার সময়  হানিফ তখন মাধ্যমিকের বারান্দায় আর পাইরিন এইচএসসিতে। এরই মধ্যে কেটে গেছে বড় ভাই হত্যার ১৬ বছর। তাদের চোখের সামনে বড় ভাইয়ের হত্যাকারীরা ঘুরে বেড়াচ্ছে  অসহায়ের মত দেখতে হচ্ছে তাদের সকল ব্যাথা বুকে নিয়ে ভাইয়ের খুনিদের সঙ্গে আইনি লড়াই করতে  দু'ভাই বোন ই হয়েছেন আইনজীবি। অনেক আগেই  বিদায় নিয়েছেন তাদের বাবা।  মামলার  একমাত্র বাদী রুবেলের মা  মমতাজ সুফিয়া আক্তার ও  চলে গেছেন  না ফেরার দেশে। কিন্তু আজ ও শেষ হয়নি রুবেল হত্যার বিচার। 

পরিবারের অভিযোগ, হত্যাকান্ডের সাথে জরিতরা প্রকাশ্যে ঘুরছেন। তারা মামলার বিচারিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে সাক্ষীদের সাক্ষ্য না দিতে হুমকি দিচ্ছেন তারা । 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।