Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্রিকেট খেলাধুলা

ছয় বছরের জন্য নিষিদ্ধ স্যামুয়েলস

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ছয় বছরের জন্য নিষিদ্ধ স্যামুয়েলস

আবুধাবির টি-টেন ক্রিকেট লিগে খেলার সময় দুর্নীতিবিরোধী ৪টি ধারা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে আবারও নিষেধাজ্ঞার কবলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মারলন স্যামুয়েলস। এবার ছয় বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। ১১ নভেম্বর ২০২৩ থেকে কার্যকর হয় এই নিষেধাজ্ঞা।

 

এ ব্যাপারে আইসিসির মানবসম্পদ ও নৈতিকতা বিভাগের প্রধান অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘স্যামুয়েলস প্রায় দুই দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে।

   

এ সময়ে সে দুর্নীতিবিরোধী অনেক কর্মশালায় অংশ নিয়েছে এবং ভালো করেই জানত, এই নীতির অধীনে কী কী বাধ্যবাধকতা আছে।’

 

আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা ভেঙেছেন স্যামুয়েলস।উপহার, অর্থ, আতিথেয়তা বা অন্য সুবিধা নেয়া এবং এ সকল তথ্য আকসুর কর্মকর্তাকে না জানানোয় বা জানাতে দেরি করায় এসব ধারা ভঙ্গ হয়।

   

এবারই প্রথম নয়, এর আগেও দুর্নীতির অভিযোগে সাজা পেয়েছিলেন ৪২ বছর বয়সী এই ক্রিকেটার। ২০০৮ সালে এমন অপরাধে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো তাকে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের ওয়ানডে ম্যাচের তথ্য বাইরে পাচার করতে গিয়ে ধরা পড়েন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।