Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগে সিটির কামব্যাক, বার্সার স্বস্তির জয়৷

admin • 29 Nov 2023, 12:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চ্যাম্পিয়নস লিগে সিটির কামব্যাক, বার্সার স্বস্তির জয়৷

গত রাতে ইউয়েফা চ্যাম্পিয়নস লীগে মাঠে নেমেছিল ইউরোপীয়ান জায়ান্টরা। ঘরের মাঠ এদিহাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আতিথেয়তা দেয় জার্মান ক্লাব আরবি লাইপজিগকে।

 

ডিফেন্ডারদের ভূলে মাত্র ৩৩ মিনিটেই ২ গোল হজম করে বসে ম্যানচেস্টার সিটি। জোড়া গোল করে লাইপজিক কে এগিয়ে দেন লইস ওপেনদা। প্রথম হাফ শেষ হয় ২-০ গোলেই। কিন্তু ২ বছর ধরে ঘরের মাঠ এতিহাদে অপরাজেয় সিটি হাল ছাড়ার দল নয়। দ্বিতীয় আর্ধে সিটি তার নিজস্ব ছন্দে ফিরে আসে। ঘরের ছেলে ফিল ফোডেনের এসিস্টে ৫৪ মিনিটে গোলের খাতা খোলেন ফিউচার গোট হওয়ার অন্যতম দাবীদার আর্লিং ব্রুট হ্যালান্ড।

 

১৬ মিনিট পর এবার দলকে সমতায় ফেরান স্টোকপোর্ট ইনিয়েস্তা খ্যাত ফিল ফোডেন। লাইপজিকের কফিনের শেষ পেরেক টি ঠুকে দেন আর্জেন্টাইন ওয়ার্ল্ড কাপ জয়ী স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ৷ শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ সিক্সটিন এ নিজেদের জায়গায় পাকাপোক্ত করে নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

 

রাতের অন্যান্য ম্যাচে স্পেনিশ জায়ান্ট জাভির বার্সেলোনা মাঠে নামেন পর্তুগীজ ক্লাব পর্তোর বিপক্ষে। ঘরের মাঠে ৩০ মিনিটে পেপের গোলে পিছিয়ে পরে বার্সা৷ কিন্তু লোন প্লেয়ার জোয়াও কেনসেলোর গোল এসিস্টে ২-১ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়েন ৫ বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে যথারীতি জয়ের ধারা বজায় রেখেছে বুরুশিয়া ডর্টমুন্ড।

 

মিলানের মাঠ সানসিরো থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরে জার্মান জায়ান্ট ডর্টমুন্ড৷ এদিকে এক বিতর্কিত প্যানাল্টিতে দ্বিতীয় রাউন্ডের আশা বাচিঁয়ে রেখেছেন কিলিয়ান এমবাপ্পের পিএসজি। নিজেদের স্টেডিয়াম পার্ক দি প্রিনসেস এ আলেকজান্ডার ইসাকের গোলে পিছিয়ে পরে পেরিসের দলটি।

   

নিউক্যাসেল শেষ পর্যন্ত নিজেদের রক্ষণভাগ অক্ষুণ্ণ রাখলেও অতিরিক্ত সময়ের একদম শেষ দিকে এক বিতর্কিত প্যানাল্টি থেকে গোল করে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাচিঁয়ে রেখেছেন কিলিয়ান এমবাপ্পেরা৷

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।