Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
জেলার খবর

চাল কিনতে না পেরে যুবকের আত্মহত্যা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
চাল কিনতে না পেরে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের মহেশখালীতে টিপু আহমেদ (২৬) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। অভাবের তাড়নায় পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।

রোববার (২২ জানুয়ারি) রাত ১টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টিপু আহমেদ ওই গ্রামের মৃত ছাবের মিয়ার পুত্র।

আত্মহননকারী টিপুর স্ত্রী কহিনুর বলেন, ‘বাড়িতে চাল না থাকায় রাতে রান্না করতে পারিনি। রাতে স্বামী টিপু আহমেদ বাড়ি ফিরলে চাল কিনে আনতে বলি। তখন তিনি বেরিয়ে যান।

তিনি আরো বলেন, ‘গভীর রাত পর্যন্ত ফিরে না আসলে স্বামীকে খুঁজতে বের হই। তখন দেখি বাড়ি থেকে কিছু দূরে তিনি পড়ে আছেন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তিনি বিষপান করেছেন বলে জানান।

এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে জানতে পারে, অভাবের তাড়নায় ওই যুবক বিষপান করেছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।