Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

চার মাসে র‍্যাবের ১৬ সদস্য আটক: র‍্যাব মহাপরিচালক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
চার মাসে র‍্যাবের ১৬ সদস্য আটক: র‍্যাব মহাপরিচালক

গণঅভ্যুত্থানের পর গত চার মাসে বিভিন্ন অপরাধে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৬ জন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক আভিযানিক কার্যক্রম সম্পর্কে র‍্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

 

তিনি বলেন, র‍্যাবের বিরুদ্ধে গুম খুনসহ কিছু অভিযোগ আছে। র‍্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ বাহিনী এমন কোনো কার্যক্রমে কারও নির্দেশে জড়িত হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে।

 

র‍্যাব মহাপরিচালক বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের সময় হেলিকপ্টার দিয়ে গুলি করার বিষয়টি ট্রাইব্যুনালে তদন্তাধীন। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন সংশ্লিষ্টরা।

 

র‍্যাব বিলুপ্ত ইস্যু নিয়ে একেএম শহিদুর রহমান বলেন, আমরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছি এবং করবো। তবে সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নিতে বাধ্য।

 

আয়নাঘর ইস্যু নিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, গুম খুন কমিশন বিষয়টি তদন্ত করছে। র‍্যাবের আয়নাঘর ছিল এবং আছে। জঙ্গি তৎপরতা ছিল, ভবিষ্যতে যাতে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজরে রেখা হচ্ছে।

 

তিনি আরও বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।