Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার সন্ধ্যায়

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার সন্ধ্যায়

১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউল আওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

 

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

   

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

   

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর জন্য কয়েকটি টেলিফোন ও ফ্যাক্স নম্বর দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বরগুলো হলো- ০২-২২৩৩৮১৭২৫,০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

 

ফ্যাক্স নম্বর হলো- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

   

এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।