Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ শোক দিবস

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করলেন খিজির হায়াত খান

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করলেন খিজির হায়াত খান

সেপ্টেম্বরের মধ্যভাগে ১৫ জন সদস্য নিয়ে পুনর্গঠিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। যেখানে সদস্য হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছিলেন জনপ্রিয় নির্মাতা খিজির হায়াত খান।

 

তবে এক মাস না যেতেই নভেম্বরে এসে সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করলেন তিনি। যা গতকাল মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন এ নির্মাতা।

 

তবে ওই পোস্টে পদত্যাগের কারণ উল্লেখ করেননি খিজির হায়াত খান। তাই তার কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণেই মূলত পদত্যাগ করেছি। আমার বাবা অসুস্থ। তার জন্য ঢাকা-কুমিল্লা আমাকে দৌড়াতে হয়। যে কারণে সার্টিফিকেশন বোর্ডে পুরোপুরি সময় দিতে পারছিলাম না।’

 

তিনি আরও বলেন, ‘সরকারি দায়িত্বে থাকলে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, সেগুলো মেনে চলাও আমার দ্বারা সম্ভব নয়। সব মিলিয়ে ভেবেছি যে পদত্যাগ করি।’

 

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে রয়েছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির ও চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ প্রমুখ। এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া সদস্যসচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।