Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষে সমাবেশ পণ্ড,আটক ২০

admin • 16 Jan 2023, 08:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষে সমাবেশ পণ্ড,আটক ২০

চট্টগ্রামে পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায় দলটির সমাবেশ। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। 

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর কাজীর দেউড়িতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করছিল বিএনপি। এসময় একটি মিছিলকে কেন্দ্র করে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। ভাঙচুর করে পুলিশ বক্স। এছাড়া পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। 

পরে পুলিশ বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল এবং ফাঁকা গুলি ছোড়ে। তাতে ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির নেতাকর্মীরা। পরে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আটক করা বেশ কয়েকজনকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর নূর আহমদ সড়‌কে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএন‌পির বিক্ষোভ সমা‌বেশ চলাকালে কাজির দেউড়ি মোড়ে একটি মিছিল আসার পথে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় পুলিশ ও বিএন‌পি নেতাকর্মীদের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, কোনো উস্কানি ছাড়াই বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়েছে। গাড়ি ভাঙচুর করার পাশাপাশি আগুনও দিয়েছে। আমাদের অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। বাড়তি ফোর্স আনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। অভিযান চলমান রয়েছে। এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিএনপির নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।