Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামে ত্রাণ সংকট, যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা

admin • 12 Jul 2026, 05:26 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে ত্রাণ সংকট, যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা

চট্টগ্রামের বিভিন্ন জেলায় প্রায় ২ লাখ পরিবার পানিবন্দি অবস্থায় দুর্ভোগে থাকলেও মিলছে না পর্যাপ্ত ত্রাণ। বন্যাদুর্গত মানুষের অভিযোগ, মূল সড়কের আশপাশে ত্রাণ বিতরণ চললেও প্রান্তিক এলাকায় পৌঁছাচ্ছে না কিছুই। সুপেয় পানি ও শিশুখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে সেখানে।  

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, সরল, শেখেরখিলসহ সমুদ্র উপকূলের ইউনিয়নগুলোর বাড়িঘরে হাঁটু থেকে কোমর সমান পানি। ৫ দিন ধরে জ্বলছে না চুলা। ভেসে গেছে ধানের গোলা, পুকুরের মাছসহ সব ধরনের খাবারের উৎস। নলকূপ তলিয়ে যাওয়ায় সুপেয় পানির সংকটও চরম।

একই অবস্থা সাতকানিয়ার নলুয়া, তেমুহনি, ঢেমশার মতো প্রান্তিক এলাকাতেও। চন্দনাইশের বেশ কয়েকটি ইউনিয়নও আছে তলিয়ে। সরকারি কিংবা বেসরকারি ত্রাণ মূল সড়কের আশপাশের বাসিন্দারা পেলেও প্রান্তিক এলাকার লোকজনের ভাগ্যে কিছুই জুটছে না।

ত্রাণ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিরাও। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারি যে ত্রাণ পাওয়া গেছে, তা একটি ইউনিয়নের জন্যও যথেষ্ট নয়।’

তবে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রীর এম ইকবাল হোসেইনের দাবি, সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় কিছু ক্ষেত্রে ত্রাণ পৌঁছাতে সময় লাগছে। দুর্গত মানুষের কষ্ট লাঘবে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে ত্রাণ মন্ত্রণালয়।

দক্ষিণ চট্টগ্রামের ৩ উপজেলার বাইরে বোয়ালখালী, সীতাকুণ্ড, সন্দ্বীপ, ফটিকছড়ি ও হাটহাজারীর জন্যও প্রয়োজন আলাদা বরাদ্দ, বলছেন ক্ষতিগ্রস্তরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।