Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

চট্টগ্রামের ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

admin • 11 Jul 2026, 06:14 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
চট্টগ্রামের ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।  শনিবার (১১ জুলাই) দুপুর ২টা থেকে রোববার (১২ জুলাই) পর্যন্ত দেওয়া এক বার্তায় এ সতর্কতা জারি করা হয়।

এতে বলা হয়, ভারতের মধ্য উত্তর প্রদেশ ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার থেকে রোববার পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অতিভারী বৃষ্টি হতে পারে।

 

গাণিতিক মডেলের পূর্বাভাস অনুসারে, এ সময়ে পাঁচ জেলায় মোট ১০০ মিলিমিটার থেকে সর্বোচ্চ ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।