Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঘোড়াশালে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

admin • 19 Nov 2022, 09:25 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঘোড়াশালে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে অটোরিকশার ধাক্কায় অনিল চন্দ্র দেবনাথ নামে এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিহত হয়েছেন।

 

শুক্রবার সন্ধায় ঘোড়াশালের পৌর অডিটোরিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিল চন্দ্র দেবনাথ ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত যোগেশ চন্দ্র দেবনাথের ছেলে।

 

স্বজনরা জানান, শুক্রবার সন্ধায় ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় পলাশ থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিলে ঢাকা মেডিকেলে পাঠান চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

 

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই নাইবুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত একজনের খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।