Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

ঘুমের মধ্যে আগুনে পুড়ে নারীর মৃত্যু

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ঘুমের মধ্যে আগুনে পুড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩০ জানুয়ারি) রাত ২টার দিকে ওই ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের স্ত্রী রাবিয়া বেগম (৫০)।

 

মালিয়াট ইউনিয়নের সদস্য ইশারত আলী মণ্ডল জানান, সোমবার রাতে রাবিয়া তার ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। পরে গভীর রাতে ঘরে আগুন ধরে যায়।

 

এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় পুড়ে কয়লা হয়ে যাওয়া রাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করে।

 

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, সোমবার রাতে ৯৯৯-এ ফোন করে আমাদের সহযোগিতা চাওয়া হয়।

 

এ সময় ঘটনাস্থলে পৌঁছে আগুনে দগ্ধ মরদেহটি উদ্ধার করা হয়েছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনো বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।