Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রোরেলের এমআরটি পাস

admin • 16 Oct 2024, 01:11 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঘরে বসেই রিচার্জ করা যাবে মেট্রোরেলের এমআরটি পাস

মেট্রোরেলের যাত্রীরা শিগগিরই ঘরে বসেই নিজেদের এমআরটি পাস রিচার্জ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি আব্দুর রউফ।

১৪ অক্টোবর (সোমবার ) দিয়াবাড়িতে ডিএমটিসিএলের প্রশাসনিক ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘ঘরে বসেই যাতে এমআরটি রিচার্জ (TopUp) করা যায়, সে জন্য অ্যাপ তৈরি হচ্ছে। খুব দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, খুব শিগগিরই ভালো সংবাদ দিতে পারবো।’ এ সময় জানানো হয়, সেপ্টেম্বরে মেট্রোরেলের দৈনিক আয় ১ কোটি ১২ লাখ টাকার বেশি। আর অক্টোবরের প্রথম ১২ দিনে দৈনিক আয় ৮৬ লাখ টাকা হয়েছে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে চার দিনের ছুটির কারণে আয় কমেছে বলে দাবি করেন ডিএমটিসিএল এমডি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।