Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ

admin • 27 Mar 2024, 09:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন নুরুল ইসলাম (৫৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৫০), মেয়ে গণবিশ্ববিদ্যালয়ের এমবিবিএসের শিক্ষার্থী নিশরাত জাহান সাথী (২১) ও ছেলে এইচএসসি পরীক্ষার্থী আল হাদী সোহাগ (১৮)।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ডের মোকামটোলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, দগ্ধ অবস্থায় চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে নুরুল ইসলামের শরীরের ৪৮ শতাংশ, সুফিয়া বেগমের ৮০ শতাংশ, সোহাগ হোসেনের ৩৮ শতাংশ ও নিশরাত জাহান সাথীর ১৬ শতাংশ পুড়ে গেছে।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিকেজ থেকে ফ্ল্যাটটিতে গ্যাস জমে ছিল। ভোররাতে রান্না করতে গিয়ে আগুন জ্বালাতেই সেই গ্যাস থেকে তিনটি কক্ষেই আগুন ছড়িয়ে পড়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।