Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪

রাজধানীর গুলিস্তানে বহুতল ভবনে বিস্ফোরণ ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। তাদের মধ্যে ২ জন নারী এবং ১২ পুরুষ। আহত হয়েছেন অনেকে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৫টার পরপরই এ বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

এদিকে বিকেল ৬ টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার ও একাধিক কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ভবন থেকে অনেককে আহত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সেখানে অনেক যাত্রীর উপস্থিতি ছিল। তারা আতঙ্কিত হয়ে নিরাপদ গন্তব্যে ছুটতে থাকেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।