Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গুলশানে রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

admin • 15 Jan 2023, 06:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গুলশানে রেস্টুরেন্টের সামনে গোলাগুলি, আটক ২

রাজধানীর গুলশান-১ নম্বরে একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আমিনুল নামের একজন। এরই মধ্যে ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই রেস্টুরেন্টের সামনে অহিদুল ও আমিনুলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। অহিদুলের একটি গুলিতে আমিনুল আহত হন। দুজনই পুলিশ হেফাজতে। আমিনুলকে হাসপাতালে নেওয়া হচ্ছে।

চানা গেছে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ সাংবাদিকদের এতথ্য জানান।

তিনি বলেন, দুজন দুজনকে গুলি করেন। তবে গুলিবিদ্ধ হয়েছেন একজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনকে আটক করেছে পুলিশ।

গুলশান বিভাগের ডিসি আ. আহাদ বলেন, গ্লোরিয়া জিন্স নামের একটি রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন অন্যজনকে লক্ষ্য করে গুলি করেন। আমরা দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা ও নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনার সূত্রপাত। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।