Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্রিকেট খেলাধুলা

গিলকে ফেরালেন স্টার্ক

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
গিলকে ফেরালেন স্টার্ক

ফাইনালে স্নায়ুচাপ ধরে রাখতে পারলেন না শুভমান গিল। ইনিংসের পঞ্চম ওভারে মিচেল স্টার্কের অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বলে যেভাবে চেয়েছিলেন, সেভাবে খেলতে পারেননি।

 

পুল করতে গিয়ে মিড অনে অ্যাডাম জাম্পার হাতে ধরা পড়েছেন। ৭ বলে স্রেফ ৪ রান করেছেন ভারতীয় এই ওপেনার। তিনে ব্যাট করতে নেমেছেন বিরাট কোহলি।

 

ক্রিকেটের মহারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক কামিন্স। দুই দলই আজ অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে।

 

প্রায় দেড় মাসব্যাপী বিশ্বকাপ এখন শেষদিনে গড়িয়েছে। অপেক্ষা কেবল একটি প্রশ্নের উত্তর জানার। কে হবে চ্যাম্পিয়ন, রোহিত শর্মার ভারত নাকি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া?

 

অস্ট্রেলিয়া রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আর স্বাগতিক ভারত শিরোপা উঁচিয়ে ধরেছে দুবার। দুই দলের সামনেই আজ এই পরিসংখ্যানকে আরও সমৃদ্ধ করার সুযোগ অপেক্ষা করছে।

 

ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

 

অস্ট্রেলিয়ার একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।