গাজীপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম লাভলু মিয়ার বাড়ি রংপুরের মিঠাপুকুরে।
পুলিশ জানায়, রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় লাভলু নিজ কাজে সড়কে চলাচল করছিল। এ সময় ময়মনসিংহ রোডে আশা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান লাভলুকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাজীপুর মেট্রোপলিটনের ট্রাফিক পুলিশ এবং (জিএমপি) গাছা থানার পুলিশের যৌথ প্রচেষ্টায় চালকসহ গাড়িটিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাছা থানার এসআই মনির জানান, ঢাকা ময়মনসিংহ সড়কে বিআরটি প্রকল্পে কর্মরত একজন শ্রমিক কাজ করার সময় রাত ১২টার দিকে লাভলু নামের এক শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত লাভলুর লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।





